বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

হালান্ডের রেকর্ডের রাতে সিটির জয়

প্রকাশ: ৪ মে ২০২৩, ১০:০৬ অপরাহ্ন আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ৩:০১ অপরাহ্ন
হালান্ডের রেকর্ডের রাতে সিটির জয়

তিনি গোল করবেন আর সেটা একটা রেকর্ড হবে এভাবেই চলছে তার প্রিমিয়ার লিগ অধ্যায়। ওয়েস্টহ্যাম ম্যাচে ৭০ মিনিটে যখন জ্যাক গ্রিলিশের পাস থেকে গোল করলেন, সেইসাথে ভাঙলেন প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড।

৪২ ম্যাচের মৌসুমে অ্যালান শিয়ারার ও অ্যান্ডি কোলের করা ৩৪ গোলের রেকর্ড মাত্র ৩১ ম্যাচ খেলেই নিজের করে নিলেন হালান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৩৫ গোল করলেন এই নরওয়েজিয়ান গোলমেশিন।

লিগে এখনো ৫ ম্যাচ বাকি আছে ম্যানচেস্টার সিটির। নিজের গোল সংখ্যাকে বাড়িয়ে নিতে আরও ৫ ম্যাচ পাচ্ছেন হালান্ড। দেখা যাক নিজের গোলসংখ্যাকে কোথায় নিয়ে যান তিনি।

হালান্ডের রেকর্ডের রাতে জয় পেয়েছে সিটি। বিরতির আগে কোন গোলের দেখা না পাওয়া সিটি বিরতির পরেই করেছে ৩ গোল। ওয়েস্ট হ্যামকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। সেই সাথে পেপ গার্দিওলার অধীনে ১০০০ তম গোলেরও দেখা পেয়েছে সিটি। ৩৩ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ৭৯ পয়েন্ট। অপরদিকে আর্সেনাল এক ম্যাচ বেশি খেলে ৭৮ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে।