মামলা বন্ধের নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের

বৃহস্পতিবার (৪ মে) দেশটির সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, একে কেন্দ্র করে আগে মামলা রুজু করার যে নির্দেশ দিয়েছিলো, তারপর নতুন করে আর কোনো নির্দেশ দেবে না তারা।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে সাত কুস্তিগিরকে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে পুলিশকে এফআইআর দায়ের করা ও ওই কুস্তিগিরদের নিরাপত্তার নির্দেশ আগেই দিয়েছিলো। খবর বিবিসির।
সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে, এফআইআর দায়ের হয়েছে কুস্তি ফেডারেশনের প্রধানের বিরুদ্ধে। ওই তদন্তের ওপরে সুপ্রিম কোর্টের নজরদারিরও দরকার নেই বলেই মনে করেছে শীর্ষ আদালত। তাই মামলাটি এখন বন্ধ করে দিচ্ছেন সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে অলিম্পিক্স, এশিয়ান গেমসে মেডেল জয়ী কুস্তিগিররা গত ১১ দিন ধরে যে ধর্না চালাচ্ছেন, তার ওপরে বুধবার মধ্যরাতে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ এসেছে।

