বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

হোয়াইটওয়াশের লজ্জা এড়ালো নিউজিল্যান্ড

প্রকাশ: ৯ মে ২০২৩, ১২:৪৫ পূর্বাহ্ন আপডেট: ১ অক্টোবর ২০২৫, ৫:৫২ অপরাহ্ন
হোয়াইটওয়াশের লজ্জা এড়ালো নিউজিল্যান্ড

করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ২৯৯ রান তুলে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ৪৬.১ ওভারে ২৫২ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ফলে ৪৭ রানের ব্যবধানে জয়ের সঙ্গে হোয়াইটওয়াশের লজ্জা থেকেও বাঁচলো টম ল্যাথামের দল। সিরিজ শেষ হলো ৪-১ ব্যবধানে।

নিউজিল্যান্ডের করা ২৯৯ রানের জবাব দিতে নেমে শুরুতেই বিপদে পড়ে পাকিস্তান। ৫২ রানে হারায় তিন উইকেট। ৭ রান করে আউট হন শান মাসুদ, ১ রান করে বিদায় নেন আগের ম্যাচে সেঞ্চুরি করা বাবর আজম। চার নম্বরে ব্যাট করতে নামা মোহাম্মদ রিজওয়ান ১৫ বল খেলে ৯ রান করে বিদায় নেন। দলীয় ৬৬ রানের মাথায় আউট হয়ে যান ওপেনার ফাখর জামানও। এই সিরিজে দারুণ ছন্দে ছিলেন ফাখর। ৬৪ বল খেলে তিনি করেন ৩৩ রান। তবে পঞ্চম উইকেটে দারুণ জুটি গড়ে তোলেন আগা সালমান এবং ইফতিখার আহমেদ। এই দু’জনের ব্যাটে ৯৭ রানের জুটি গড়ে ওঠে।

তবে হেনরি শিপলির বলে ভেঙে যায় পাকিস্তানকে জয়ের স্বপ্ন দেখানো জুটিটি। ৫৭ বলে ৫৭ রান করে শিপলির বলে টম ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান আগা সালমান। এরপরের ব্যাটাররা ইফতিখার আহমেদকে ভালো সঙ্গ দিতে পারেননি। শাদাব খান ১৪ বলে ১৪ এবং উসামা মির ১৫ বলে করেন ২০ রান।

তবে বোলারদের সাঁড়াসি বোলিংয়ের ওপর ভর করে কিউইরা মাত্র ২৫২ রানে অলআউট করে দেয় পাকিস্তানকে। হেনরি শিপলি ৩৪ রান দিয়ে নেন ৩ উইকেট। রাচিন রবিন্দ্র ৬৫ রান দিয়ে নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন অ্যাডাম মিলনে, ম্যাট হেনরি এবং ইশ সোদি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের টপ অর্ডার বেশ দৃঢ়তার পরিচয় দেয়। উইল ইয়ং, টম ব্লান্ডেল, হেনরি নিকোলস, টম ল্যাথাম, মার্ক চাপম্যানরা ব্যাট হাতে অবদান রাখার কারণে ২৯৯ রান তুলতে সক্ষম হয় নিউজিল্যান্ড।