বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

বাড়ছে জ্বর, সর্দি-কাশির রোগী

প্রকাশ: ১০ মে ২০২৩, ৯:৪৮ অপরাহ্ন আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
বাড়ছে জ্বর, সর্দি-কাশির রোগী

চিকিৎসকরা বলছেন, একদিকে গ্রীষ্মকালের গরম, অন্যদিকে মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে। তাপমাত্রার এই ওঠানামার সঙ্গে মানিয়ে নিতে পারছে না শরীর। বিরূপ প্রভাব পড়ছে মানব শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতার ওপর। এই সুযোগে ভাইরাস-ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটিয়ে চলছে। আর গরমে ঠাণ্ডা পানীয় পানে শ্বাসনালির সংক্রমণ হচ্ছে। এর ফলে ঘরে ঘরে সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত রোগী মিলছে।

ঠাণ্ডা-গরম আবহাওয়ার পাশাপাশি কোভিড-১৯ ও ডেঙ্গুতে আক্রান্তের বিষয়টিও রয়েছে। করোনা ভাইরাস ও ডেঙ্গুর প্রকোপ এখন কম হলেও এসবে আক্রান্ত রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। তাই সাধারণ জ¦র বা সর্দি-কাশি নিয়ে অবহেলা না করার পরামর্শ চিকিৎসকদের।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং হেলথ এন্ড হোপ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ডা. লেলিন চৌধুরী বলেন, জ¦র বাড়ার দুটি কারণ। যখন তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন আসে তখন পরিবেশ এবং শরীরের মধ্যে বাস করা যেসব সুবিধাবাদী রোগ-জীবাণু রয়েছে সেগুলো সক্রিয় হয়ে ওঠে। এ কারণে এই সময় ভাইরাসবাহিত রোগ বেড়ে যায়।

অন্যদিকে তীব্র গরমের মধ্যে মানুষ হঠাৎ করে ঠাণ্ডা পানীয় পান করে। অনেকে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে অবস্থান থেকে গরম দূর করার চেষ্টা করে। এ সময় ভাইরাসগুলো সক্রিয় হয়। এই অবস্থায় অনেকের টনসিল, গলায় প্রদাহ তৈরি হয়। জ¦রে আক্রান্ত হয়। বায়ুদূষণ ও পরিবর্তনের ফলে শ্বাসতন্ত্রের রোগও বেড়ে যায়। এর মধ্যে ঠাণ্ডা কাশি, গলাব্যথা, জ্বর এসব রোগ বাড়ছে। এর সঙ্গে বিদ্যমান ডেঙ্গু ও করোনার প্রভাবও আছে।