শুক্রবার বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ

এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ মে রাত ১১টা থেকে ১৩ মে সকাল ৬টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে।
তৃতীয় টার্মিনালের সামনে উড়ালসড়কের নির্মাণকাজের জন্য যান চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত নেয় বেবিচক। এ সময় ভারী ও মালবাহী যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

