শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ঘূর্ণিঝড় ‘মোকা’ কতদূরে, যেসব স্থানে আঘাত হানতে পারে

প্রকাশ: ১২ মে ২০২৩, ২:৩৪ পূর্বাহ্ন আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ৮:২১ অপরাহ্ন
ঘূর্ণিঝড় ‘মোকা’ কতদূরে, যেসব স্থানে আঘাত হানতে পারে

বৃহস্পতিবার (১১ মে) আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান ঘূর্ণিঝড় মোখার অবস্থান ও গতিপ্রকৃতি নিয়ে এসব তথ্য জানিয়েছেন।

মো. আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড়টি এখন উত্তর ও উত্তর পশ্চিম দিকমুখী। এ অবস্থায় থাকবে শুক্রবার সকাল পর্যন্ত। এরপর শুক্রবার সকাল ছয়টার দিকে উত্তর ও উত্তর-পূর্ব দিকে মোড় নেবে। এভাবে মোড় নেয়ায় এটি প্রবল ও পরবর্তী সময়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে এটি রূপান্তরিত হবে। এরপর কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূলের কাছে গিয়ে কিছুটা দুর্বল হবে।

তিনি আরো বলেন, ঘূর্ণিঝড়টির গতিপ্রকৃতির ওপর নির্ভর করছে এটি ঠিক কখন আঘাত হানবে। অনেক সময় গতি কমে যায়। কোথায় কখন ঘূর্ণিঝড় আছড়ে পড়বে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। হয়তো আরো পরে বলা যাবে। তবে এখন কিছু বিষয় অনুমান করছি আমরা।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।