সারাদেশে নৌযান চলাচল বন্ধ

শনিবার (১৩ মে) এ নির্দেশ দেয় বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ। তবে বিআইডব্লিউটিসির পক্ষ থেকে জানানো হয়েছে, সতর্ক সংকেত মেনে বিভিন্ন নৌপথে ফেরি চলাচল অব্যাহত আছে।
শুক্রবার রাত ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজারে ৮ নম্বর মহা বিপৎসংকেত দেখাতে বলেছে। আর পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে। এই সতর্কতা শনিবার দুপুরেও বহাল থাকবে।

