শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মোকায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর দ্রুত মেরামত শুরু: প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৫ মে ২০২৩, ১১:৪৯ অপরাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৩ পূর্বাহ্ন
মোকায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর দ্রুত মেরামত শুরু: প্রধানমন্ত্রী

সোমবার (১৫ মে) রাজধানীর গণভবনে ত্রিদেশীয় সফর নিয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, অতি প্রবল ঘূর্ণিঝড় মোকার আঘাতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে আমরা রক্ষা পেয়েছি।

তিনি আরো বলেন, খালেদা জিয়াসহ যে যখনই ক্ষমতায় এসেছে তারা নদীগুলো দখল করেছে। আমরা এসে নদীগুলো রক্ষা করেছি। দখলদাররা এতোটাই অর্থশালী ও বিত্তশালী যে এসব জায়গায় হাত দেয়া যায় না।

বাংলাদেশের ওপর স্যাংশন (নিষেধাজ্ঞা) নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা আমাদের ওপর স্যাংশন (নিষেধাজ্ঞা) দেবে, তারা কাছ থেকে আর কোনো পণ্য কেনা হবে না। আমরা এখন কারো ওপর নির্ভরশীল নই। নিজেদের পণ্য আমরা উৎপাদন করতে পারি।

টোকিওতে অবস্থানকালীন শেখ হাসিনা ও তার জাপানি সমকক্ষ কৃষি, মেট্রোরেল, শিল্প উন্নয়ন, জাহাজ রিসাইক্লিং, কাস্টমস বিষয়, মেধা সম্পদ, প্রতিরক্ষা, আইসিটি ও সাইবার নিরাপত্তা ইত্যাদি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা ও টোকিওর মধ্যে স্বাক্ষরিত আটটি চুক্তি বিনিময় প্রত্যক্ষ করেন, যার বেশিরভাগই সমঝোতা স্মারক।