শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

দেশের সব বিভাগে বৃষ্টিপাতের আভাস

প্রকাশ: ১৬ মে ২০২৩, ৯:৩৩ অপরাহ্ন আপডেট: ২৬ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
দেশের সব বিভাগে বৃষ্টিপাতের আভাস

মঙ্গলবার (১৬ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, রাজশাহী জেলাসহ খুলনা বিভাগরে ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার দেশের সর্বোচ্চ ৩৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে ডিমলায়, ঢাকায় সামান্য বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর।