শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

প্রকাশ: ১৭ মে ২০২৩, ৬:৩৭ অপরাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ১:১৪ অপরাহ্ন
রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বুধবার (১৭ মে) সকাল সাড়ে নয়টার পর থেকেই বইছে মুষলধারে এ বৃষ্টি শুরু হয়। এর আগে ভোর থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। তবে গতকাল (মঙ্গলবার) রাতেও রাজধানীতে বৃষ্টি হয়েছিল।এদিকে, আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে জানানো হয়েছে, দেশের অনেক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বুধবার। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। বৃষ্টির এ ধারা চলতে পারে বৃহস্পতি-শুক্রবারও।

বুধবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

তাপপ্রবাহ: রাজশাহী, নওগাঁ, মৌলভীবাজার, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

তাপমাত্রা: সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।