আইন-শৃঙ্খলা বিষয়ক বৈঠক বৃহস্পতিবার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৈঠকটি নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
ইসি সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, র্যাব, বিজিবি, কোস্টগার্ড মহাপরিচালক, আইজিপিসহ সংশ্লিষ্ট সবাইকে বৈঠকে উপস্থিত থাকার জন্য চিঠি দেয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন, ১২ জুন খুলনা ও বরিশাল সিটি করপোরেশন এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

