শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আনসার প্রত্যাহারে নিরাপত্তাহীনতায় ভুগছি

প্রকাশ: ১৮ মে ২০২৩, ৪:৫৪ অপরাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ৬:৩৪ পূর্বাহ্ন
আনসার প্রত্যাহারে নিরাপত্তাহীনতায় ভুগছি

নগরভবনে গতকাল বুধবার বিকালে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন মেয়র আরিফ।

তিনি আরো বলেন, প্রথম মেয়াদে মেয়র থাকাকালীন আমাকে সরকার থেকে দুজন গানম্যান দেয়া হয়েছিল। কিন্তু পরের মেয়াদে তাদের প্রত্যাহার করে নেয়া হয়। এরপর নগরবাসীর ট্যাক্সের টাকায় মাসিক চুক্তিতে আনসার বাহিনীর ২৪ জন সদস্যকে নিরাপত্তা দেয়ার জন্য নিয়ে আসা হয়। তারা শিডিউল করে সিসিকের পানি শোধনাগার ও যান্ত্রিক শাখাসহ (সিসিকের বিভিন্ন গাড়ি ও মেশিন রাখার স্থান) গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা দিয়ে আসছেন। তাদের মধ্য থেকে ৬ জনকে আমার বাসা ও ব্যক্তিগত নিরাপত্তায় নিয়োজিত রাখা হয়েছে। কিন্তু গত মঙ্গলবার রাতে হঠাৎ করে এই ৬ জনকে প্রত্যাহার করে নেয়ায় আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এছাড়া আমার বাসাসংলগ্ন অফিসে রাখা সিসিকের লাখ লাখ টাকার মালামাল এখন অনিরাপদ। এটা অতি উৎসাহী হয়ে এই বাহিনীর পক্ষ থেকে করা হয়েছে বলে আমি মনে করি। প্রশাসনের অতি উৎসাহী কতিপয় কর্মকর্তার কর্মকাণ্ড খোদ সরকারকেও বিব্রতকর অবস্থায় ফেলে দিচ্ছে। আমার বাসার নিরাপত্তা সদস্যদের কিন্তু সরকারের নির্দেশনায় প্রত্যাহার করা হয়নি।

আগামী সিসিক নির্বাচনকে সামনে রেখে নানাভাবে হয়রানি করা হচ্ছে উল্লেখ করে মেয়র আরিফুল হক বলেন, স¤প্রতি আমি মহানগরের যেখানে যাচ্ছি এবং আমার সঙ্গে যারা ছবি পর্যন্ত তুলছেন, দেখা যাচ্ছে রাতের বেলা তাদের পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। কাউকে রিমান্ডে পর্যন্ত নিচ্ছে। আমি তো জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী শপথ করিয়ে মেয়রের চেয়ারে বসিয়েছেন। কিন্তু প্রশাসনের অতি উৎসাহী কিছু কর্মকর্তা এমন একজন জনপ্রতিনিধিকে কীভাবে মূল্যায়ন করতে হয় সেটিও সম্ভবত ভুলে গেছেন।