শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ফেরানো জরুরি: শামসুল

প্রকাশ: ১৮ মে ২০২৩, ৫:৩৩ অপরাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২:১৬ অপরাহ্ন
যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ফেরানো জরুরি: শামসুল

অধ্যাপক শামসুল হক বলেন, ঢাকায় একসময় ২৫ কিলোমিটার গতিতে যানবাহন চলতো। তখন দুর্ঘটনাও কম ঘটেছে। কারণ তখন যানবাহনের গতি থাকলেও শৃঙ্খলা ছিল, প্রতিযোগিতা কম ছিল। এখন আমরা দেখছি গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় গতি কমেছে, কিন্তু দুর্ঘটনা বেড়েছে। এর প্রধান কারণ- সড়কে বিশৃঙ্খলা ও চালকদের বেপরোয়া আচরণ। এই বিষয়টি যাদের দেখার দায়িত্ব তারা যথাযথভাবে দায়িত্ব পালন করছেন না। দায়িত্ব পালনে পুলিশ ও বিআরটিএর লোকজন অনেকটাই উদাসীন। এই সুযোগে চালকরাও বেপরোয়াভাবে প্রতিযোগিতায় লিপ্ত হয়, দুর্ঘটনা ঘটে। মহাসড়কেও একই অবস্থা। তাই সড়ক ব্যবস্থা নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহার এখন সময়ের দাবি।

উদাহরণ টেনে অধ্যাপক ড. শামসুল হক বলেন, একটু খেয়াল করলে রাজধানীর ভেতরের সড়কেই ভিন্ন ভিন্ন পরিবেশ দেখা যায়। ক্যান্টনমেন্ট এলাকার রাস্তায় যানবাহনগুলো শৃঙ্খলার সঙ্গে চলে। কারণ সেখানে কঠোরভাবে নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে। একই যানবাহন ক্যান্টনমেন্ট এলাকার বাইরের রাস্তায় আসা মাত্রই চালকের আচরণে পরিবর্তন আসে। এর কারণ- নজরদারির অভাব। হাতিরঝিল, গুলশান, বনানী এলাকার মধ্যে চলাচলরত যানবাহনের গাঁয়ে আচড় থাকে না। মাঝপথে যাত্রী উঠানো ও নামানো হয় না। অথচ অন্যসব রাস্তায় এ ধরনের ঘটনা ঘটছে। শৃঙ্খলা ফেরাতে কঠোর নিয়ন্ত্রণ প্রয়োজন।

তিনি বলেন, সারাদেশের গণপরিবহন ব্যবস্থায় সংস্কার করতে হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হবে। তাহলেই সড়ক-মহাসড়কে দুর্ঘটনা কমবে এবং সড়ক নিরাপদ হবে। আমি আগেও বলেছি এবং এখনো বলব, সড়ক নিরাপত্তা কাউন্সিলের দেয়া ১১১ সুপারিশ কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে এগুলো বাস্তবায়ন করা না হলে সড়কে শৃঙ্খলা ফিরবে না।