শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রাজধানীর বায়ু আজ সহনীয়

প্রকাশ: ১৮ মে ২০২৩, ৫:৪৩ অপরাহ্ন আপডেট: ১৯ এপ্রিল ২০২৬, ৫:২৭ পূর্বাহ্ন
রাজধানীর বায়ু আজ সহনীয়

সংস্থাটির তথ্য বলছে, আজ ঢাকার বায়ু সহনীয়। এসময়ে দূষণের শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়ার বুসান। বৃহস্পতিবার সকালের তথ্য অনুযায়ী, আইকিউ এয়ারের সূচকে বুসানের স্কোর ১৫৪, অবস্থান প্রথম। ঢাকার স্কোর ৭৬, অবস্থান ২৬তম।

তালিকা থেকে জানা যায়, বুসানের পরের স্থানে, ১৫২ স্কোর নিয়ে রয়েছে ভিয়েতনামের হ্যানয় এবং ইন্দোনেশিয়ার জাকার্তা।

এছাড়া ওই তালিকায় দূষণের শীর্ষ দশটি শহরের মধ্যে রয়েছে নেপালের কাঠমান্ডু, সৌদি আরবের রিয়াদ, ভারতের দিল্লি, মালয়েশিয়ার কুয়ালালামপুর, দক্ষিণ আফ্রিকার জোহাসেনবার্গ; হংকং এবং উগান্ডার কাম্পালা।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০১টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার ক্যানবেরা।