মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রাজধানীতে অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ২

প্রকাশ: ৫ মে ২০২২, ৮:৫৯ অপরাহ্ন আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫, ৬:০৮ পূর্বাহ্ন
রাজধানীতে অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত  ২

নিহতরা হলেন- অটোরিকশা চালক তৈবুর আলী (৬৫) ও যাত্রী তাইফুর রহমান রাতুল (২৮)।

বৃহস্পতিবার (৫ মে) সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক প্রথমে তৈবুর আলী ও পরে তাইফুর রহমান রাতুলকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের সিঙ্গার শোরুম মোড়ে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। তাদের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল মর্গে আছে। এ ঘটনায় প্রাইভেটকার চালক বুলবুল আহমেদ আমাদের হেফাজতে আছে ও মামলা প্রক্রিয়াধীন।

নিহত তৈবুর আলীর ছেলে তরিকুল বলেন, খবর পেয়ে আমি ঢাকা মেডিকেলে আসি, এসে দেখি আমার বাবা আর নেই। এ ঘটনায় আমার বাবার অটোরিকশায় থাকা যাত্রী রাতুল নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন বলে জানতে পেরেছি।