শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বায়ুদূষণের তালিকায় ঢাকা আজ ষষ্ঠ

প্রকাশ: ২০ মে ২০২৩, ৫:৫৮ অপরাহ্ন আপডেট: ৫ মে ২০২৬, ৫:১৪ পূর্বাহ্ন
বায়ুদূষণের তালিকায় ঢাকা আজ ষষ্ঠ

শুক্রবার দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। এদিন একিউআই স্কোর ছিল ১৬৬।

একিউআই স্কোরে শীর্ষে আছে ভারতের দিল্লি, স্কোর ১৭৪। দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৬৮। ১৬৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চীনের বেইজিং শহর। চতুর্থ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ডেনভার, স্কোর ১৫৯। পঞ্চমে সৌদি আরবের রিয়াদ, স্কোর ১৫৮।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে প্রতি ঘনমিটারে দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। এই মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের ও ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরে নেওয়া হয়। আর পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৫০০ হলে ‘বিপজ্জনক’ বলা হয়।