বিএনপির আন্দোলন বসে যাওয়া গাড়ি স্টার্ট দেওয়ার মতো: তথ্যমন্ত্রী

শুক্রবার দুপুরে চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সাম্প্রতিক জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফর করেছেন। তিনি অত্যন্ত সফল একটা সফর করে এসেছেন। যে বিশ্বব্যাংক মুখ ফিরিয়ে নিয়েছিল, সেই বিশ্বব্যাংক নিজেরাই প্রস্তাব করেছে দুই দশমিক ২৫ বিলিয়ন ডলার বাংলাদেশকে সহায়তা করার। জাপান ৩০ বিলিয়ন ইয়েন আমাদের সাহায্য করবে বিভিন্ন প্রকল্পে।

