শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মাদ্রাসার ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ: ২০ মে ২০২৩, ৭:১৮ অপরাহ্ন আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩:৩৯ পূর্বাহ্ন
মাদ্রাসার ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

শনিবার (২০ মে) সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তার মৃত্যু হয়। এরআগে শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল টাউন শাহজাহান স্যার রোডে এই দুর্ঘটনা ঘটে।

চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের ২০৪ নম্বর ওয়ার্ডে সকালে তার মৃত্যু হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আল-আমিন রাসূল (স:) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সাধারণ শিক্ষক সাইফুল ইসলাম জানান, মাদ্রাসাটির নাজেরা বিভাগে পড়তো রাকিবুল। পাঁচ তলা ভবনটির একেবারের উপরে তলায় মাদ্রাসা। সেখানেই থাকতো শিক্ষার্থীরা। তবে ভবনটির ৪র্থ তলার পুরোটা এখনো ফাঁকা। সেখানে কোন বাসা তৈরি হয়নি। সেই ফ্লোরেই গতকাল শুক্রবার সন্ধ্যায় খেলাধুলা করছিল মাদ্রাসা শিক্ষার্থীরা। মাগরিবের নামাজের আগ মুহূর্তে তাদেরকে নামাজের প্রস্তুতি নেয়ার কথা বললে যার যার মত সেখান থেকে চলে আসে। এ সময় ভবনের এক পাশ দিয়ে নিচে পড়ে যায় রাকিবুল। দেখতে পেয়ে তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন সেখানে তার মৃত্যু হয়েছে।

মৃত রাকিবুলের চাচি খাদিজা বেগম জানান, তাদের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। বর্তমানে হাজারীবাগ বারইখালি ১০ নম্বর গলিতে থাকেন শিশুটির পরিবার। দুই ভাইয়ের মধ্যে বড় রাকিবুল। তার বাবা আনিসুর রহমান।