বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

ঢাকা ছাড়ল প্রথম হজ ফ্লাইট

প্রকাশ: ২১ মে ২০২৩, ৫:১২ অপরাহ্ন আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
ঢাকা ছাড়ল প্রথম হজ ফ্লাইট

সংশ্লিষ্ট সূত্র জানায়, সৌদি আরবের স্থানীয় সময় রবিবার (২১ মে) সকাল সাড়ে সাতটায় ফ্লাইটটি জেদ্দায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে শনিবার (২০ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কনকোর্সে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘হজ ফ্লাইট-২০২৩’-এর উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। বিশেষ অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, সৌদি দূতাবাস, হাবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, প্রতিবছরের মতো এবারও পবিত্র হজের গুরুত্ব ও ধর্মপ্রাণ মানুষের অনুভূতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সুষ্ঠু হজ পরিবহন কার্যক্রম পরিচালনার সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এর আগে গত শুক্রবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ মে বিমানের পাঁচটি ডেডিকেটেড হজফ্লাইটের মাধ্যমে ২ হাজার ৯৫ জন হজযাত্রী ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করবেন। বাকি ফ্লাইটগুলো সকাল ৭টা ৫ মিনিট, সাড়ে ১০টা, দুপুর ২টা ২০ মিনিট এবং রাত ১০টা ৫০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে উড্ডয়ন করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজযাত্রীদের সুবিধার্থে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট থেকে হজ ফ্লাইট পরিচালনা করবে।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ২২১ হজযাত্রী পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করবে অর্ধেক এবং বাকি হজযাত্রীদের বহন করবে সৌদিভিত্তিক উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাস ও সৌদি এয়ারলাইন্স। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে।