শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

একপাক্ষিক সিটি ভোটে ইসির সক্ষমতার মিলবে না প্রমাণ: সাখাওয়াত হোসেন

প্রকাশ: ২১ মে ২০২৩, ১০:২৩ অপরাহ্ন আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন
একপাক্ষিক সিটি ভোটে ইসির সক্ষমতার মিলবে না প্রমাণ: সাখাওয়াত হোসেন

রবিবার (২১ মে) সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘আসন্ন সিটি করপোরেশন নির্বাচন: প্রাসঙ্গিক ভাবনা’ শীর্ষক অনলাইন বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

সাবেক এই নির্বাচন কমিশনার বলেন, আমাদের সামাজিক ও রাজনৈতিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে। গত ১০ বছরে দেখা গেছে, নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ নেই। পার্টির লোকেরাও ভোটকেন্দ্রে যায় না। কারণ তারা ভাবে আমাদের লোকেরাই তো জিতবে। এ অবস্থার কীভাবে সৃষ্টি হলো? নিরপেক্ষ নির্বাচন হলে কী করে ভোটারকে নিয়ে আসবেন কেন্দ্রে সেটা নিয়ে ভাবতে হবে।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা হয়েছে যাতে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আবার নির্বিঘ্নে বাড়িতে ফিরতে পারেন। এটিই নির্বাচন কমিশনের প্রধান কাজ। এই কাজটি না করতে পারলে নির্বাচন কমিশন (ইসি) ফেল করেছে বলতে হবে।

সাখাওয়াত হোসেন বলেন, ভোটাররা ভোট দিতে না পারলে কী করবেন তা জানেন না। আজ পর্যন্ত ভোট দিতে না পারার কারণে একটা মামলাও হলো না, যে আমি ভোট দিতে পারিনি। কাজেই ভোট দিতে না পারলে তারা কী করবেন, সেটি ভোটারদের জানাতে হবে। কারণ নির্বাচন কমিশনের কাজই হচ্ছে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসা।

সুজন সভাপতি এম. হাফিজউদ্দিন খানের সভাপতিত্বে ও সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় বৈঠকে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, অধ্যাপক আসিফ নজরুল, সাবেক সচিব আবু আলম মো. শহিদ খান, অধ্যাপক রোবায়েত ফেরদৌসসহ অন্যরা বক্তব্য দেন।