শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে বিএনপি: কাদের

প্রকাশ: ২২ মে ২০২৩, ৪:৫৩ অপরাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে বিএনপি: কাদের

রবিবার (২১ মে) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি একথা বলেন। ‘বিএনপি-জামায়াতের মিথ্যাচার, অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে’ এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, ১৯ তারিখে রাজশাহীর পুঠিয়ায় বিএনপির জেলা আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেছে- আর ২৭ দফা নয়, ১০ দফা নয়, এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। ফখরুলের মনেও সেই কথা। এই রাজশাহীতে বিএনপির সাবেক মেয়র ৭৫-এর ১৫ আগস্টের হাতিয়ার গর্জে ওঠার কথা বলেছিল।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ষড়যন্ত্রকারীরা আজকে স্বয়ং প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য লন্ডনের নির্দেশে ফরমায়েশে দলে দলে লন্ডনে যাচ্ছে। শেখ হাসিনাকে হত্যা করাই এদের এক দফা।

ওবায়দুল কাদের বলেন, আমাদেরও এক দফা- অপশক্তির আস্তানা গুঁড়িয়ে দিতে হবে। খুনি জিয়ার উত্তরসূরি, ১৫ আগস্ট, সাম্প্রদায়িক অপশক্তি, জঙ্গিবাদের ঠিকানা হচ্ছে বিএনপি। বাংলাদেশে হত্যার রাজনীতি তারা শুরু করেছে। তারা ক্ষমতায় গেলে লাশের পাহাড় গড়ে তুলবে। এই চক্রান্তের বিরুদ্ধে বঙ্গবন্ধুকন্যাকে রক্ষা করতে হবে। এই ষড়যন্ত্র মুক্তিযুদ্ধের সকল পক্ষের বিরুদ্ধে, গণতন্ত্র, অসাম্প্রদায়িক চেতনা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শেখ হাসিনার উন্নয়ন, পদ্মা সেতু, মেট্রোরেল, ঘরে ঘরে বিদ্যুৎ, শেখ হাসিনার উদ্যোগের বিরুদ্ধে।

কাদের বলেন, তারেক রহমান বাইরে বসে বসে ফন্দি আঁটছে, চক্রান্ত করছে। নির্বাচন করবেন না সেটা আমরা জানি। কিন্তু নির্বাচন ঠেকাতে এলে বাংলার জনগণকে নিয়ে আমরা প্রতিহত করব। শান্তিপূর্ণ নির্বাচনে বাধা দিতে দেব না।