শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার হয়েছে কিনা জানতে চায় হাইকোর্ট

প্রকাশ: ২২ মে ২০২৩, ৬:৩৮ অপরাহ্ন আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৪:২৮ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার হয়েছে কিনা জানতে চায় হাইকোর্ট

সোমবার (২২ মে) সকালে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে বিষয়টি উত্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া। এ সময় আদালত ওই আসামিকে গ্রেফতার করার বিষয়টি রাষ্ট্রপক্ষকে অভহিত করতে বলেন। এ সময় পুলিশের সবশেষ পদক্ষেপও জানতে চান হাইকোর্ট।

আওয়ামী লীগের পক্ষ থেকে এক বিবৃতিতে রবিবার জানানো হয়, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন।

এর আগে গত শুক্রবার সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেফতার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে চাঁদ প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন দাবি করেছেন আওয়ামী লীগ নেতারা।