নেত্রকোণায় লরি উল্টে চালক নিহত

বুধবার (২৪ মে) সকাল সাড়ে ৬ টার দিকে কলমাকান্দার নাজিরপুর-সিধলী সড়কের হরিপুর গ্রামের লুৎফুর রহমানের বাড়ির পাশে পুকুরে এ দুর্ঘটনাটি ঘটে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, পার্শ্ববর্তী উপজেলা দুর্গাপুর থেকে বালু আনার উদ্দেশ্যে বাড়ি থেকে ভোরে লরি নিয়ে বের হন ইয়াছিন মিয়া। পথে হরিপুর নামক গ্রামের লুৎফুর রহমানের বাড়ির পাশে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় লরি উদ্ধার করে। এ ঘটনায় লরিটির চালক ইয়াছিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

