বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার আনিসুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিএনপি নেতা চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
১৯ মে বিএনপির একটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। হুমকির ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর বিভিন্ন জেলা থেকে চাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।

