শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

দেশের ৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস

প্রকাশ: ২৬ মে ২০২৩, ৯:৩৩ অপরাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ১:১৬ অপরাহ্ন
দেশের ৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস

শুক্রবার (২৬ মে) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ ড. মো. মনোয়ার হোসেন জানান, দেশের আট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানান তিনি। আগামী তিনদিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে ও তাপমাত্রা বাড়তে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস ছিল রংপুরের তেঁতুলিয়া ও বাজারহাটে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল খুলনায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন শ্রীমঙ্গলে সর্বোচ্চ পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪৪ মিলিমিটার।