শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে গ্যারেজ মালিক নিহত

প্রকাশ: ২৭ মে ২০২৩, ৬:৩২ অপরাহ্ন আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ৯:৫২ অপরাহ্ন
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে গ্যারেজ মালিক নিহত

শনিবার (২৭ মে) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে ঘোষণা করেন।
তার বাড়ির ভোলার চরফ্যাশন উপজেলার শরীফবাগ গ্রামে। বাবার নাম মৃত শানু মিয়া। ৩ সন্তানসহ বর্তমানে কুনিপাড়ায় থাকতেন।

মৃত আলমের ছেলে মমিন হোসাইন জানান, কুনিপাড়া প্রগতির মোড়ে তার বাবার ভ্যান গাড়ির গ্যারেজে রয়েছে। সকালে বাসা থেকে তিনি গ্যারেজে যান। সেখানে একটি ব্যাটারি চালিত ভ্যানে মেরামত কাজ করার সময় সেখান থেকে বিদ্যুতায়িত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশকে জানানো হয়েছে।