বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

আশঙ্কা বাড়াচ্ছে ডেঙ্গুতে মৃত্যু

প্রকাশ: ২৮ মে ২০২৩, ৬:১৭ অপরাহ্ন আপডেট: ২৬ এপ্রিল ২০২৬, ৪:৪৯ পূর্বাহ্ন
আশঙ্কা বাড়াচ্ছে ডেঙ্গুতে মৃত্যু

রবিবার (২৮মে) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ আশঙ্কার কথা বলেন।‌

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. রাশেদা সুলতানা, পরিচালক (রোগ নিয়ন্ত্রণ শাখা) অধ্যাপক ডা নাজমুল ইসলাম প্রমুখ।

অধ্যাপক ডা আহমেদুল কবীর বলেন, চলতি বছর প্রথম ৫ মাসে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। অনান্য বছরের তুলনায় তা অনেক বেশি। ডেঙ্গুর বাহক এডিস মশা নিয়ন্ত্রণ করা না গেলে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শঙ্কা রয়েছে।

অধ্যাপক ডা নাজমুল ইসলাম বলেন, চট্টগ্ৰামে রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গু রোগী বেশি। গত বছরও এই সংখ্যাটা বেশি ছিলো। অধিদপ্তরের এডিস মশার ঘনত্ব নির্ধারণে প্রাক মৌসুমের কাজ আগামী মাসেই শুরু হবে।