শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ফের বায়ুদূষণে শীর্ষে ঢাকা

প্রকাশ: ২৮ মে ২০২৩, ৭:২৯ অপরাহ্ন আপডেট: ১ মে ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
ফের বায়ুদূষণে শীর্ষে ঢাকা

রবিবার (২৮ মে) বেলা সাড়ে ১১টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) থেকে এ তথ্য জানা যায়। এর আগে, শনিবার (২৭ মে) ৯২ স্কোর নিয়ে ঢাকার অবস্থান ছিল ১২তম। ঢাকার পর দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫৭) ও ব্রাজিলের সাও পাউলো (১৫৪) একিউআই নিয়ে।

বায়ুর মান সূচকে ‘ভালো’ মানের বায়ুর ক্ষেত্রে স্কোর শূন্য থেকে ৫০। স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। স্কোর ১০১ থেকে ২০০ হলে সেটিকে খারাপ বলে গণ্য করা হয়। একইভাবে, ২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘খারাপ’ বিবেচনা করা হয়। এছাড়া ৩০১ থেকে ৪০০ এর স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। আর ঝুঁকিপূর্ণ একিউআই স্কোর বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।