আদাবরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ফায়ার সার্ভিসের এক বার্তায় জানানো হয়েছে, রবিবার বেলা ১২টার দিকে আদাবরের ১০ নম্বর রোডের একটি বাড়ির বেইজমেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বেলা ১২টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

