মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

তাইওয়ানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

প্রকাশ: ১০ মে ২০২২, ২:১২ পূর্বাহ্ন আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ৬:৪৭ পূর্বাহ্ন
তাইওয়ানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

তবে এতে হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

তাইওয়ানের আবহাওয়া ব্যুরোর এক কর্মকর্তা জানিয়েছেন, তাইওয়ানের পূর্ব উপকূলীয় জেলা হুয়ালিয়েন থেকে ৮৯ দশমিক ৫ কিলোমিটার দূরে জাপানের ইয়োনাগুনি দ্বীপের মাঝামাঝি সমুদ্রের তলদেশে ২৭ দশমিক ৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

তাইওয়ানের রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমি কম্পের কারণে কিছু এলাকার রেল লাইনে ত্রুটি দেখা দিয়েছে। তাই আপাতত ওই সব এলাকায় বন্ধ রয়েছে রেলসেবা।

ভূগর্ভের দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের ওপর অবস্থান থাকার কারণে তাইওয়ান ভূমিকম্পপ্রবণ। প্রায় সময়েই বড় ধরনের ভূমিকম্প হয় এই দ্বীপ ভূখণ্ডে।

সাম্প্রতিক অতীতে তাইওয়ানে সবচেয়ে বড় ভূমিকম্পটি হয়েছিল ২০১৬ সালে। সে বছরের ভূমিকম্পে দ্বীপের দক্ষিণাংশে শতাধিক মানুষ নিহত হয়েছিলেন।

তার আগে ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছিল সেখানে। ওই দুর্যোগে তাইওয়ানজুড়ে নিহত হয়েছিলেন ২ হাজারেরও বেশি মানুষ।