শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

লন্ডন থেকে এসে স্বামীর জন্য ভোট চাইছেন হলি

প্রকাশ: ২৯ মে ২০২৩, ৮:২২ অপরাহ্ন আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ৪:৩১ পূর্বাহ্ন
লন্ডন থেকে এসে স্বামীর জন্য ভোট চাইছেন হলি

গত শনিবার সকালে হঠাৎ করেই হলি চৌধুরী তার স্বামী মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামানের সঙ্গে প্রচারণায় বের হন। এ সময় তিনি সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন এবং সবার দোয়া ও সহযোগিতা চান। শুভেচ্ছা বিনিময়কালে হলি চৌধুরী একটি স্মার্ট ও বাসযোগ্য নগরী বিনির্মাণে সিলেট সিটি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর জন্য সমর্থন কামনা করেন।

এ সময় তিনি বলেন, আপনার শুধু আমাদের পাশে থাকুন। আপনাদের মহা মূল্যবান ভোট দিয়ে উন্নয়নের স্বার্থে আমার স্বামীকে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ তিনি নির্বাচিত হলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই পূণ্যভূমি সিলেট সিটির অভূতপপুর্ব উন্নয়ন হবে। এ সময় উপস্থিত ছিলেন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবেদ হোসেন, অধ্যাপক ডা. একেএম দাউদ, অধ্যাপক ডা. মো তারেক আজাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, পরিচালনা উপপরিচালক ডা. আরমান আহমদ শিপলু।