শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

৪ রোহিঙ্গা পরিবারের খাদ্য সহায়তা বন্ধ করলো ইউএনএইচসিআর

প্রকাশ: ৬ জুন ২০২৩, ৫:৫৪ অপরাহ্ন আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
৪ রোহিঙ্গা পরিবারের খাদ্য সহায়তা বন্ধ করলো ইউএনএইচসিআর

তিনি বলেন, পাইলট প্রকল্পে প্রত্যাবাসনে রাজি হয়েছে এই ৪ টি পরিবার। চার পরিবারে রয়েছে ২৩ সদস্য। সোমবার সকাল থেকে তাদের খাদ্য দেয়া বন্ধ করা হয়েছে। কিন্তু কি কারণে বন্ধ করেছে তা ইউএনএইচসিআর এর পক্ষ থেকে জানানো হয়নি। তাদের সাথে আলোচনা হচ্ছে। তবে এসব রোহিঙ্গাদের বিকল্প ব্যবস্থায় খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।

দায়িত্বশীল সংস্থার তথ্য বলছে, প্রত্যাবাসনে স্বেচ্ছায় সম্মতি দেওয়া চার পরিবারের রোহিঙ্গারা বর্তমানে উখিয়ার ট্রানজিট ক্যাম্পে অবস্থান করছেন। এর মধ্যে আমির হোসেনের পরিবারের ৫ জন, মোহাম্মদ হাসানের পরিবারের ৭ জন, হোসন জোহারের পরিবারের ৫ জন, মোহাম্মদ হাসানের পরিবারের ৬ সদস্য রয়েছে।

এব্যাপারে ইউএনএইচসিআর এর কক্সবাজার অফিসের উপ-প্রধান ইখতিয়ার উদ্দিন বায়েজিদ জানান, ৪ পরিবারের খাদ্য সহায়তা বন্ধ করার বিষয়টি সত্য। তবে কেন বন্ধ করা হয়েছে তা উর্ধ্বতন কর্মকর্তারা জানবেন।

এব্যাপারে মঙ্গলবার (আজ) উর্ধ্বতন কর্মকর্তারা গণমাধ্যমের সাথে আলাপ করবেন।