শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও আইনমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশ: ৭ জুন ২০২৩, ২:০৫ পূর্বাহ্ন আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫৭ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও আইনমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

মঙ্গলবার (৬ জুন) সকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সরকারি অফিসে ওই বৈঠক হয়। এ বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মহাপরিচালক উপস্থিত ছিলেন।

ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আইনমন্ত্রী আনিসুল হকও ভোরের কাগজকে বৈঠকের কথা নিশ্চিত করেন। বৈঠকে আলোচনার বিষয় সম্পর্কে আইনমন্ত্রী বলেন, শ্রম আইন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কিছু বক্তব্য ছিল। সেসব বিষয় নিয়েই সরকারের বক্তব্য জানতে চেয়েছেন রাষ্ট্রদূত। এই আলোচনা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী।