শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে মাদ্রাসা শিক্ষার্থীকে ইভটিজিং ও হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ: ৭ জুন ২০২৩, ১০:২২ অপরাহ্ন আপডেট: ২৬ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
নোয়াখালীতে মাদ্রাসা শিক্ষার্থীকে ইভটিজিং ও হামলার প্রতিবাদে মানববন্ধন

বুধবার (৭ জুন) সকালে জেলার কবিরহাট উপজেলার ধানশালিক বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ প্রায় ২সহস্রাধিক মানুষ অংশগ্রহন করে।
মানববন্ধনে ধানশালিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন বলেন, আমার মেয়ে চাপরাশিরহাট এ রব সিনিয়র ফাজিল মাদরাসায় নবম শ্রেণিতে পড়ালেখা করছে। মাদরাসায় আসা-যাওয়ার পথে স্থানীয় সন্ত্রাসী আতিক উল্লাহর নেতৃত্বে বখাটে আকাশ একরাম, দিপু ও টুটুলসহ কয়েকজন আমার মেয়েকে উত্ত্যক্ত করতো। তারা নানাভাবে যৌন হয়রানিসহ বিভিন্ন কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হলে অ্যাসিড মারারও হুমকি দেয়। বিষয়টি জানালে আমার ছেলে অভিযুক্তদের জিজ্ঞাসা করতে যায়। এসময় বখাটেরা আমার ছেলেকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই এবং চাপরাশিরহাট ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন টিটুকে জানালে তিনিও আসেন। পরে ওই চেয়ারম্যানের সামনে বখাটেরা কয়েকজন মিলে আমাদের ওপর লাঠিসোটা ও লোহার রড নিয়ে হামলা চালায়। আমার ছেলেকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং আমি লাঞ্ছিত হই। হামলায় আমার ছেলে আবু বক্কর ছিদ্দিক জিহাদ গুরুত্বর আহত হয়। এ বিষয়ে কবিরহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
ইভটিজিং ও হামলার ঘটনায় স্থানীয় সংসদ সদস্য সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হস্তক্ষেপ ও প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন এলাকাবাসী।