শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে সমাবেশ

প্রকাশ: ১০ জুন ২০২৩, ১০:১৫ অপরাহ্ন আপডেট: ১ মে ২০২৬, ১০:০২ অপরাহ্ন
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে সমাবেশ

শনিবার (১০ জুন) দুপুর ১২টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে এ সমাবেশ শুরু হয়। শিক্ষার্থী সমাবেশে প্রতীকী প্রতিবাদ হিসেবে ৩০-ঊর্ধ্বদের সার্টিফিকেট ছেঁড়ার আয়োজন করা হয়েছে।

সমাবেশে দ্রুত সময়ের মধ্যে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর থেকে বৃদ্ধি করে ৩৫ বছর এবং অবসরে বয়সসীমা বৃদ্ধির।

একইসঙ্গে সরকারি চাকরিতে আবেদনের ফি কমিয়ে সর্বোচ্চ প্রথম শ্রেণিতে ২০০ টাকা, দ্বিতীয় শ্রেণিতে ১৫০ টাকা, তৃতীয় শ্রেণিতে ১০০ টাকা, চতুর্থ শ্রেণিতে ৫০ টাকা করার দাবি জানানো হয়।

এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল’ কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপন করার দাবি জানান বক্তরা।