শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শীতলক্ষ্যায় জাহাজে অগ্নিকাণ্ড: মৃত বেড়ে ৩

প্রকাশ: ১১ জুন ২০২৩, ৫:১০ অপরাহ্ন আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ১:০৭ অপরাহ্ন
শীতলক্ষ্যায় জাহাজে অগ্নিকাণ্ড: মৃত বেড়ে ৩

শনিবার (১০ জুন) দিনগত রাত একটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই প্রসঙ্গে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীতে জাহাজের আগুনের ঘটনায় মোট ৮ জন এখানে ভর্তি হন। তাদের মধ্যে ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। দগ্ধদের মধ্যে প্রথমে মারা যান তাজুল ইসলাম। তার শরীরের ৬৭ শতাংশ দগ্ধ ছিল।

এরপর শনিবার রাত দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ুন কবির মারা যান। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ ছিল। একই রাতে মারা যান রুবেল, তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় সোহেল ও ইমতিয়াজ নামে দুইজন এখনো চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে গত ৩ জুন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।