উপবৃত্তি-টিউশন ফি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রবিবার (১১ জুন) সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এসময় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৩ এর সেরা মেধাবী পুরস্কার এবং বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড-২০২২ শিক্ষার্থীদের মধ্যে তুলে দেন প্রধানমন্ত্রী।

