বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে নোয়াখালীতে সেমিনার

রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ফেনীর আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে শিশুশ্রম প্রতিরোধে করণীয় বিষয়বস্তু তুলে ধরেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক প্রকৌশলী শরীফ আহম্মেদ আজাদ।
এতে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম, জেলার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন নাহার প্রমূখ বক্তব্য রাখেন।
সেমিনারে জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা বলেন, দারিদ্রতা, সস্তাশ্রম ব্যবস্থা, পারিবারিক শিক্ষার অভাব, শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝড়ে পড়া, পরিবার প্রধানের বেকারত্বসহ নানা কারণে আমাদের দেশে শিশুশ্রম বাড়ছে। এতে শিশুরা শারীরিক ও মানুষিক বৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই শিশুশ্রম প্রতিরোধে আমাদের সকল স্তরের মানুষের মধ্যে সচেতনতা তৈরী করতে হবে।

