শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

গাজীপুরের চেয়েও ভালো হবে বরিশাল-খুলনার নির্বাচন

প্রকাশ: ১২ জুন ২০২৩, ৪:৫৪ অপরাহ্ন আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৬:১৮ পূর্বাহ্ন
গাজীপুরের চেয়েও ভালো হবে বরিশাল-খুলনার নির্বাচন

গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান তিনি। ভোটে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আগের চেয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

গণমাধ্যমে পাঠানো ওই বার্তায় ইসির এই কমিশনার বলেন, বরিশাল ও খুলনা সিটি নির্বাচনের প্রতিটি পদক্ষেপেই আমরা সুতীক্ষè নজর রাখছি। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছি। ভোট চলাকালীন সরাসরি সিসি ক্যামেরায় তা পর্যবেক্ষণ করব। শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগে আমাদের নির্দেশনা অনুযায়ী শত ভাগ দায়িত্ব পালনের নিশ্চয়তা দিয়েছে প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী ও ভোটগ্রহণ কর্মকর্তারা।

তিনি আরো বলেন, আমরা সবার জন্য সমান সুযোগ তৈরি করেছি এবং নির্বাচন প্রচারণায় অনিয়ম ও বিশৃঙ্খলা করলে কোনো ধরনের ছাড় দেইনি। বহিরাগতদের প্রবেশ বন্ধের জন্য চেকপোস্ট বসানো হয়েছে। মূলত তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনে বিধি-বিধান প্রতিপালনে কঠোর অবস্থানে ছিল নির্বাচন কমিশন।

উল্লেখ্য, আজ সোমবার বরিশাল ও খুলনা সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

এর আগে গত ২৫ মে গাজীপুর সিটিতে ভোটগ্রহণ করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। কোনো প্রকার সহিংসতা ও অনিয়ম ছাড়াই শান্তিপূর্ণভাবে ওই সিটির ভোট অনুষ্ঠিত হয়।