শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

উখিয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা!

প্রকাশ: ১৩ জুন ২০২৩, ৫:২২ অপরাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
উখিয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা!

সোমবার (১২ জুন) সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে উপজেলার পালংখালীর আশারপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত শরিফা ওই গ্রামের শাকের আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শরিফা আক্তার সন্ধ্যায় কোনো এক সময় ঘরের সিলিং সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে তার আত্মীয়-স্বজনরা বিষয়টি পুলিশকে খবর দিলে উখিয়া থানার একদল পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

তবে ঠিক কি কারণে সে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।