শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ঈদের ছুটি ৪ দিন করার সুপারিশ

প্রকাশ: ১৪ জুন ২০২৩, ২:০৪ পূর্বাহ্ন আপডেট: ৬ মে ২০২৬, ৫:১৮ অপরাহ্ন
ঈদের ছুটি ৪ দিন করার সুপারিশ

ঈদের সময় সড়কে চাপ ও ভোগান্তি কমাতে এই সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিসভা কমিটির সভাপতি, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রোজা ও কোরবানির ঈদে সরকারি ছুটি বরাবরই তিন দিন থাকে। আগামী ২৯ জুন কোরবানির ঈদ ধরে নিয়ে এবার ছুটি নির্ধারিত রয়েছে ২৮, ২৯ ও ৩০ জুন।

সচিবালয়ে মঙ্গলবার (১৩ জুন) বিকেলে মন্ত্রিসভা কমিটির সভা শেষে মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, ঈদের ছুটি ২৮ জুন থেকে শুরু না করে ২৭ জুন থেকে শুরুর সুপারিশ করেছে মন্ত্রিসভা কমিটি। ছুটি একদিন বাড়িয়ে দিলে ঈদে চাপ কমবে। মন্ত্রিসভা কমিটি ২৭ জুন থেকে ঈদের ছুটি দে

য়ার সুপারিশ করেছে। এই সুপারিশ অনুমোদন পেলে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত কোরবানির ঈদের ছুটি হবে।

মন্ত্রী মোজাম্মেল বলেন, কমিটি ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করলেও এ বিষয়ে মন্ত্রিসভা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।