শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

৬৫ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মাতারবাড়িতে আরেকটি জাহাজ

প্রকাশ: ১৫ জুন ২০২৩, ২:২৩ পূর্বাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ২:৪৬ অপরাহ্ন
৬৫ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মাতারবাড়িতে আরেকটি জাহাজ

বুধবার (১৪ জুন) সকালে গভীর সাগর থেকে কৃত্রিম চ্যানেল (ব্রেক ওয়াটার) দিয়ে জাহাজটি জেটিতে আনা হয়। মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তা কর্মকর্তা আলফাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

চট্টগ্রাম বন্দরের অভিজ্ঞ পাইলটের নেতৃত্বে পাইলটেজ টিম জাহাজটি সতর্কতার সঙ্গে জেটিতে নিয়ে আসেন। এরপর থেকে শুরু হয় জাহাজ থেকে কয়লা খালাসের কার্যক্রম।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে প্রায় ৬৪ হাজার ৭৭০ মেট্রিক টন কয়লা নিয়ে মাতারবাড়ি বন্দরে এসেছে জাহাজটি। জাপানের সহযোগিতায় মাতারবাড়ীতে গড়ে ওঠা ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের জন্য গত দেড় মাসে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে চারটি জাহাজে এলো আড়াই লাখ মেট্রিক টন কয়লা।

এর আগে ১৯ মে এই বন্দরে ভিড়েছিল দ্বিতীয় বড় জাহাজ হংকংয়ের পতাকাবাহী জাহাজ এমভি ওয়াইএম ইন্ডেভোয়ার।

এই জাহাজ ভিড়িয়ে গভীর সমুদ্র বন্দরের অনুমোদনও পেয়ে গেছে মাতারবাড়ি বন্দর। জাহাজটি ভেড়ানোর সময় মাতারবাড়ি বন্দরের পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেটিতে উপস্থিত ছিলেন।

তবে এখনও বন্দর হিসেবে গড়ে না উঠলেও গত দেড় বছরে ১১৫টি জাহাজ ভিড়িয়ে নতুন রেকর্ড স্থাপন করেছে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর। এর আগে ১১৪টি জাহাজ বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি আনলেও বাকি দুটি বিশাল আকৃতির জাহাজ এনেছে বিদ্যুৎকেন্দ্রের কয়লা। এ পর্যন্ত অন্তত ২০ কোটি টাকার উপরে রাজস্ব পেয়েছে চট্টগ্রাম বন্দর।