শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ঈদযাত্রায় মহাসড়কের ৭৭ স্পটে যানজটের আশঙ্কা

প্রকাশ: ১৫ জুন ২০২৩, ৫:০০ অপরাহ্ন আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
ঈদযাত্রায় মহাসড়কের ৭৭ স্পটে যানজটের আশঙ্কা

গতকাল বুধবার দুপুরে রাজধানীর উত্তরায় এপিবিএন এর সদর দপ্তরে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের আয়োজনে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মহাসড়ক নিরাপদ ও যানজট মুক্ত রাখার লক্ষ্যে সমন্বয় সভায় এসব তথ্য তুলে ধরা হয়। সভায় হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান, ডিআইজি মোজাম্মেল হক, ডিএমপি পুলিশের ট্রাফিক বিভাগের বিভিন্ন কর্মকর্তা ছাড়াও স্টেকহোল্ডারদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, শ্যামলী পরিবহনের মালিক রমেশ চন্দ্র ঘোষ, বিভিন্ন গার্মেন্টসের মালিকরা উপস্থিত ছিলেন।

সভায় এক ব্যবসায়ী অভিযোগ করেন, মহাসড়কের বিভিন্ন স্পটে পশুবাহী ট্রাকে চাঁদাবাজি হয়। গতবছরও এই ধরনের সমন্বয় সভা করে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানানোর পরও রংপুর থেকে ঢাকা আসতে ১৩টি স্পটে চাঁদা গুণতে হয়। ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড়, ফরিদপুর মোড়, দৌলতদিয়া ফেরিঘাটে চাঁদা তোলা হয়েছে। এখানেই শেষ নয়, পশুবাহী ট্রাক ঢাকায় প্রবেশ করলেই জ্যাকেট বাহিনীর খপ্পড়ে পড়ে। জোরপূর্বক জ্যাকেট বাহিনীদের গরুর হাটে ট্রাক নেয়া হয়েছে। ট্রাক ওই হাটে নিতে না চাইলে ৫-১০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। না দিলে ব্যাপারীদের সঙ্গে ট্রাক চালক ও হেল্পারদের মারধর করা হয়েছে। আর এসবই করেছে রাজনৈতিক দলের লোকরা।

এসব বিষয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান বলেন, পশুবাহী গাড়ির সামনে ও পেছনে গন্তব্য লেখা থাকবে। চাঁদাবাজির জন্য কেউ বাঁধা দিলে কোনোভাবে বরদাস্ত করা হবে না। সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি চাঁদাবাজি ঠেকাতে এবার আগে থেকেই গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। পাশাপাশি সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে চেকপোস্টে পশুবাহী পরিবহন থামানো হবে না বলেও আশ্বস্ত করেন। যানজট নিরসনে যথাযথ পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

পশুবাহী ট্রাকে মাদক পরিবহন করা হয় এমন অভিযোগ প্রসঙ্গে শাহাবুদ্দিন খান বলেন, এ বিষয়ে আমাদের সুনির্দিষ্ট নজরদারি থাকবে। মাদক কারবারীরা যাতে কোনো ধরনের সুযোগ না পায় সেজন্য আমাদের নজরদারি ও তদারকি থাকবে।