শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বাস থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার, আটক ৪

প্রকাশ: ১৭ জুন ২০২৩, ১২:৩৬ পূর্বাহ্ন আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ন
বাস থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার, আটক ৪

শুক্রবার (১৬ জুন) সকালে কক্সবাজার থেকে নগরীতে আসার পথে একটি বাস থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- অলোক ধর (২৫), নারায়ণ ধর (৩৮), জুলি ধর (৩৫) ও গীতা ধর (৩৮)। তারা একই পরিবারের সদস্য বলে জানান পুলিশ কর্মকর্তারা।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কর্ণফুলীতে চেক পোস্টে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। কক্সবাজার থেকে আসা একটি বাসে তল্লাশির সময় আটককৃতদের শরীর থেকে ৯ কেজি ৬০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।’

এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।