বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

চাঁদপুরে মিছিলে গুলি, আ.লীগ নেতা নিহত

প্রকাশ: ১৮ জুন ২০২৩, ২:২৪ পূর্বাহ্ন আপডেট: ৪ মে ২০২৬, ৮:২১ অপরাহ্ন
চাঁদপুরে মিছিলে গুলি, আ.লীগ নেতা নিহত

শনিবার (১৭ জুন) বিকেলে চাঁদপুরে মতলব উত্তর উপজেলার মাথাভাঙা হাই স্কুল মাঠে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশের আয়োজন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সমাবেশে মিছিল
নিয়ে যোগ দেওয়ার পথে মায়া চৌধুরীর প্রতিপক্ষ হামলা করে। এতে গুলিবিদ্ধ হন মোবারক হোসেন বাবু ও তার ছেলে।

নিহতের স্বজনদের অভিযোগ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মিজান ও তার ছোট ভাই কাজী মতিন এই হামলা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তারা জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নিহতের ছোট ভাই যুবলীগ নেতা আমির হোসেন কালু দাবি করেন, পরিকল্পিতভাবে তার ভাই মোবারক হোসেন বাবুকে (৪৮) গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে ইমরানের (১৮) অবস্থাও আশঙ্কাজনক।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. হাসিবুল ইসলাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণে বাবুর মৃত্যু হয়ছে।