ঈদুল আজহার ছুটি একদিন বাড়লো

নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিসভা বৈঠকে অংশ নেয়া একজন মন্ত্রী ২৭ জুন ছুটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন।
সচিবালয়ে ৬ নম্বর ভবনে অফিস থাকা ওই মন্ত্রী নাম প্রকাশ করতে চাননি।
এতে এবার ঈদে আগামী ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা পাঁচদিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ জুন মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

