শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শাহজালালে পুলিশ পরিচয়ে ডলার প্রতারণা, প্রতারক আটক

প্রকাশ: ১৯ জুন ২০২৩, ১১:৩৯ অপরাহ্ন আপডেট: ২২ মে ২০২৬, ৯:০৬ অপরাহ্ন
শাহজালালে পুলিশ পরিচয়ে ডলার প্রতারণা, প্রতারক আটক

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

তিনি জানান, প্রতারক ইমন সরদার। যার বাড়ি রাজবাড়িতে। তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহিঃগমন টার্মিনালে অবস্থান করছিলেন। এরপর দুবাই প্রবাসী দুই যাত্রী মো রিয়াদ ও ওয়ারেজ করুনি বাচ্চুর পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট করছিলেন। এসময় বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের গোয়েন্দা সদস্যদের বিষয়টি সন্দেহ হয়। কারণ প্রতারক ইমন সরদারের পরনে পুলিশের টি-শার্ট,কাঁধে পুলিশের একটি ব্যাগ রয়েছে। এমনকি তার চলাফেরাতেও সন্দেহজনক হলে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য এপিবিএন অফিসে আনা হয়।

মোহাম্মদ জিয়াউল হক আরো জানান, এরপর প্রতারক ইমন সরদারকে বিশদ জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রতারণার বিষয়টি স্বীকার করেন। এসময় প্রতারক ইমন সরদারের কাছ থেকে প্রায় ১ লাখ টাকা, ডলার এনডোর্সমেন্টের একটি সিল। যেখানে লেখা ভাই ভাই মানি চেঞ্জার লিমিটেড।একটি পুলিশের কাঁধ ব্যাগ এবং মোবাইল উদ্ধার করা হয়।

অপরদিকে যাত্রীরা জানান, এয়ার এরাবিয়া বিমানযোগে যাত্রী মো রিয়াদ ও ওয়ারেজ করুনি বাচ্চুর বিকেলের ফ্লাইটে দুবাই যাওয়ার কথা ছিলো। কিন্তু তাদের পাসপোর্টে ৫শ ডলারের এনডোর্সমেন্টের ভূয়া সিল দেওয়া হলেও প্রতারক তাদেরকে ৫শ ডলার দেয়নি। যার কারণে তাদের ফ্লাইটও বাতিল হয় এবং তারা দুবাই যেতে পারেননি। প্রতারক ইমন সরদারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।