শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

দ্রুতই ডিজিটাল আইন সংশোধন করা হবে: আইনমন্ত্রী

প্রকাশ: ২০ জুন ২০২৩, ১২:১৩ পূর্বাহ্ন আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১:৪১ অপরাহ্ন
দ্রুতই ডিজিটাল আইন সংশোধন করা হবে: আইনমন্ত্রী

আইনের অপব্যবহার যাতে না হয় সেজন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ, লেজিস্লেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইসিটি বিভাগের কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

এরই মধ্যে দুই-তিনবার বৈঠকে বসেছে কমিটি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে একটি ‘টেকনিক্যাল নোট’ দিয়েছে। সেটির পর্যালোচনাও প্রায় শেষ। দ্রুতই ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।