বাড়ি ফেরাদের যে পরামর্শ দিলেন ডিএমপি কমিশনার

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। সেই সঙ্গে ঈদের সময় ঢাকায় তিন স্তরের নিরাপত্তা রাখা হবে বলেও জানান ডিএমপি কমিশনার।
তিনি বলেন, মহাসড়কে যাতে গরুর হাট না বসে, এ জন্য কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি হাটে জাল টাকা শনাক্তকরণে মেশিন থাকবে। হাটের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ছাড়া শ্রমিক অসন্তোষ এড়াতে ঈদের আগেই পোশাক শ্রমিকদের বোনাস পরিশোধ করতে কারখানা মালিকদের বলা হয়েছে বলে জানান তিনি।

