শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ময়মনসিংহে লাইনচ্যুত হলো গরুবাহী ট্রেন

প্রকাশ: ২৫ জুন ২০২৩, ৬:৩১ অপরাহ্ন আপডেট: ৫ মে ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন
ময়মনসিংহে লাইনচ্যুত হলো গরুবাহী ট্রেন

এতে ময়মনসিংহ-ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। শনিবার রাত ১টার দিকে প্রথম দফায় এবং রবিবার সকাল ৮টার দিকে দ্বিতীয় দফায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়।

রেলওয়ে পুলিশের এসআই দীপক চন্দ্র জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল ট্রেনটি। কোরবানির গরু বোঝাই ট্রেনটি রাত দেড়টার দিকে ময়মনসিংহ জংশন ছেড়ে যাবার সময় চারটি চাকা লাইনচ্যুত হয়। পরবর্তীতে সকাল ৭টা ৫০ মিনিটে উদ্ধার কাজ শেষ করে ট্রেনটি ছাড়লে ৫ মিনিটের মধ্যে ফের দুটি চাকা লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ লোকোশেডের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, দুই দফা ট্রেনটি লাইনচ্যুত হলে উদ্ধার অভিযান চালানো হয়। সকাল ১০টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে ট্রেনটি আর ঢাকা যাচ্ছে না। ট্রাকে করে বিকল্প ব্যবস্থায় গরু ঢাকায় পাঠানো হচ্ছে।

তিনি জানান, কি কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।